Voice Writer — হোম

নীতিমালা

শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬

১. সেবা

AI Smart Voice Writer আপনার বলা কথা লেখায় রূপান্তর করে এবং AI দিয়ে বানান, যতিচিহ্ন ও ভুল শব্দ ঠিক করে — আপনার কথা না বদলে। সেবাটি ওয়েব ভার্সন (যেকোনো ব্রাউজারে), Android অ্যাপ ও Windows অ্যাপের মাধ্যমে দেওয়া হয়।

২. অ্যাকাউন্ট ও লাইসেন্স

  • একটি লাইসেন্স একজন ব্যক্তির জন্য, প্ল্যানে লেখা সংখ্যক ডিভাইসে ব্যবহার করা যাবে।
  • লাইসেন্স বা অ্যাকাউন্ট অন্যের সাথে শেয়ার বা বিক্রি করা যাবে না।
  • অ্যাকাউন্টের পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার।
  • ফ্রি ট্রায়াল প্রতি ব্যক্তি / ডিভাইসে একবার।

৩. পেমেন্ট ও মেয়াদ

  • Yearly প্ল্যান পেমেন্টের দিন থেকে ১ বছর চলে (মেয়াদ থাকতে রিনিউ করলে নতুন বছর আগের মেয়াদের শেষ থেকে যোগ হয়)। মেয়াদ শেষে নিজে থেকে টাকা কাটা হয় না।
  • Lifetime প্ল্যান একবার পেমেন্টে, সেবা চালু থাকা পর্যন্ত ব্যবহার করা যাবে।
  • দাম বাংলাদেশি টাকায়, বিকাশ / নগদ / রকেটের মাধ্যমে।

৪. Google Gemini

লেখা ঠিক করার AI চলে Google-এর Gemini দিয়ে, আপনার নিজের API key দিয়ে। Google-এর সেবার প্রাপ্যতা, গতি ও সীমা Google নির্ধারণ করে; সেগুলোর জন্য আমরা দায়ী নই।

৫. ব্যবহারের নিয়ম

বেআইনি, ক্ষতিকর বা অন্যের অধিকার লঙ্ঘন করে এমন কাজে সেবা ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

৬. পরিবর্তন

প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে। বড় পরিবর্তন হলে ইমেইল বা ওয়েবসাইটে জানানো হবে।